বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডার এশিয়ান এক্সফোর কমিটি ঘোষণা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮ পিএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচে বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডার ২০২৬ সালের মেলা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সংগঠনের সকল ডিরেক্টর ও সাধারণ সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডার সভাপতি এম রহমান জহির এবং সাধারণ সম্পাদক মোঃ আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।
দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের পর সকলের সর্বসম্মত সমর্থনে নতুন মেলা কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে কনভেনার হিসেবে দায়িত্ব পেয়েছেন তামান্না আহমদ। চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এস. আই. জুয়েল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আলমগীর।
বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডার সকল ডিরেক্টর ও সাধারণ সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বক্তারা জানান, ২০২৬ সালের মেলাকে আরও বৃহৎ, সুন্দর ও সফল করতে নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
বাংলা গান, নৃত্য, খাবার, লোকজ সংস্কৃতি ও পারিবারিক আনন্দে ভরপুর একটি স্মরণীয় আয়োজনের মাধ্যমে প্রবাসে বাঙালির মিলনমেলায় পরিণত হবে আসন্ন ২০২৬ সালের বাংলাদেশ মেলা— এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
