সাফ অ-১৯ নারী চ্যাম্পিয়নশিপ
ভারতের কাছে হেরে বিদায় নিলো বাংলাদেশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৩ পিএম
ছবি: সংগৃহীত
নেপালে চলমান সাফ অ-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪-০ গোলে হেরে বিদায় নিলো বাংলাদেশ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) পোখরায় রঙ্গশালায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এর আগে পুরো টুর্নামেন্টে দাপট দেখানো বাংলাদেশ ফাইনালে এসে ভারতের কৌশলী ফুটবলের কাছে বাধাগ্রস্ত হচ্ছে। গ্রুপ পর্যায়ে নিজেদের জালে বল জড়াতে না দিলেও আজ রক্ষণের ভুলে লিড হারিয়েছে তারা। ম্যাচের ৪২ মিনিটে ভারতের করা গোলটি বাংলাদেশকে এখন খাদের কিনারায় ঠেলে দেয়।
ম্যাচের দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৬১ মিনিটে বড় ধাক্কা আসে তাদের ওপর। ভারতকে পেনাল্টি দিয়ে বসে বাংলাদেশ। স্পটকিক থেকে এলিজাবেদ লাকড়া গোল করেন। ব্যবধান দাঁড়ায় ২-০।
এর সাত মিনিট পর তৃতীয় গোল পায় ভারত। এর পর থেকেই চাপের মুখে গোলকিপার ইয়ারজান বেগম বল ক্লিয়ার করতে ব্যর্থ হন। এ সময় সুযোগ কাজে লাগান পার্ল ফার্নান্দেজ। সেই গোলেই কার্যত ম্যাচ শেষ হয়ে যায়।
বাংলাদেশ আক্রমণে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। ভারতের গোছানো রক্ষণে তারা পথ খুঁজে পায়নি। ৮৩ মিনিটে আনভিতা রাঘুরামন আরেকটি গোল করেন। এতে ৪-০ ব্যবধানে বড় জয় নিশ্চিত করে ভারত।
