×

খেলা

ক্লাব ফুটবলে কঠোর নিয়ম আনছে ফিফা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পিএম

ক্লাব ফুটবলে কঠোর নিয়ম আনছে ফিফা

ছবি- সংগৃহীত

পেশাদার ফুটবল ক্লাবগুলোর মূল একাদশে নিজস্ব একাডেমির অন্তত একজন তরুণ খেলোয়াড় রাখা বাধ্যতামূলক করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গত মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের সভায় সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার পর আগামী এক বছরের মধ্যে এই ঐতিহাসিক পরিকল্পনা চূড়ান্ত করার বিষয়ে ঐক্যমত প্রকাশ করা হয়েছে।

প্রস্তাবিত এই নিয়ম অনুযায়ী, প্রতিটি সিনিয়র ক্লাব দলকে তাদের অনূর্ধ্ব-২০ বা অনূর্ধ্ব-২১ ক্যাটাগরির অন্তত একজন ‘হোমগ্রোন’ (নিজস্ব একাডেমিতে বেড়ে ওঠা) খেলোয়াড়কে পুরো ৯০ মিনিট মাঠে রাখতে হবে। মূলত যেসব ক্লাব কেবল চড়া দামে কেনা বা বিদেশি প্রতিভার ওপর নির্ভর করে চলে, তাদের নিজস্ব একাডেমির তরুণদের মূল ধারার ফুটবলে সুযোগ করে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এই নতুন নিয়মটি উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ বর্তমানের অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার নিয়মের চেয়ে অনেক বেশি কঠোর হবে। বর্তমান নিয়ম অনুযায়ী, ২৫ জনের স্কোয়াডে ৮ জন স্থানীয় খেলোয়াড় রাখার বাধ্যবাধকতা থাকলেও তাদের একাদশে খেলানো বাধ্যতামূলক নয়। কিন্তু ফিফার নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে ক্লাবগুলোকে শুধু স্কোয়াডে রাখলেই চলবে না, একজনকে মাঠের খেলায় রাখতেই হবে।

এই সিদ্ধান্ত কার্যকর হলে বিশ্বজুড়ে ফুটবলার দলবদল বা ট্রান্সফার মার্কেটে বড় প্রভাব পড়বে। লিভারপুল কিংবা রিয়াল মাদ্রিদের মতো তারকা নির্ভর ক্লাবগুলোকে তাদের কৌশল নতুন করে সাজাতে হবে। অন্যদিকে বার্সেলোনা বা বেনফিকার মতো ক্লাবগুলো, যারা নিয়মিত একাডেমি থেকে খেলোয়াড় তুলে আনে, তারা বাড়তি সুবিধা পাবে। এর ফলে দলবদল বাজারে ‘ঘরের ছেলেদের’ চাহিদাও বহুগুণ বেড়ে যাবে।

ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত এই সভায় কনফেডারেশন সভাপতিরা প্রাথমিক সমর্থন দিলেও ‘হোমগ্রোন’ শব্দের সর্বজনীন সংজ্ঞা নির্ধারণ নিয়ে সামনে আরও বিতর্কের সম্ভাবনা রয়েছে। ফিফা জানিয়েছে, আগামী ১২ মাস বিভিন্ন লিগ ও ক্লাবের সঙ্গে আলোচনার মাধ্যমে এই নিয়মের খুঁটিনাটি চূড়ান্ত করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ রাইস

রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ রাইস

বিদেশি কোম্পানির বিরুদ্ধে ‘বিতর্কিত নথি’ ব্যবহারের অভিযোগ, তদন্তে সিআইডি

বিদেশি কোম্পানির বিরুদ্ধে ‘বিতর্কিত নথি’ ব্যবহারের অভিযোগ, তদন্তে সিআইডি

চাঁদাবাজ হলে আমার হাতেও হাতকড়া পরান

সংসদে জামায়াত আমির চাঁদাবাজ হলে আমার হাতেও হাতকড়া পরান

৯ হাজার টন মসুর ডাল কিনবে সরকার, ব্যয় ৭২ কোটি টাকা

৯ হাজার টন মসুর ডাল কিনবে সরকার, ব্যয় ৭২ কোটি টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App