×

আওয়ামী লীগ

আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেবে, আশঙ্কা ছেলে জয়ের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম

আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেবে, আশঙ্কা ছেলে জয়ের

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ছবি : সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তবে ভারতে নির্বাসনে থাকা অবস্থায় শেখ হাসিনা নিরাপদ আছেন বলেও তিনি জানিয়েছেন। একই সঙ্গে সতর্ক করে দিয়েছেন, আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা না উঠলে নির্বাচনের কার্যক্রম বন্ধ করা হতে পারে। খবর আল-জাজিরা।

রোববার (১৬ নভেম্বর) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, আমরা জানি রায় কী হবে। তারা সরাসরি সম্প্রচার করবে। তারা আমার মাকে দোষী সাব্যস্ত করবে এবং সম্ভবত মৃত্যুদণ্ড দেবে। তবে ওরা আমার মায়ের কিছুই করতে পারবে না। তিনি ভারতে নিরাপদ আছেন এবং ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।

২০২৪ সালের আগস্টে ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে নির্বাসনে যান ৭৮ বছর বয়সী শেখ হাসিনা। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, সেই আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় ১,৪০০ মানুষ নিহত হয়। পরবর্তীতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হয়। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন এবং মামলাগুলোকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করেছেন।

আরো পড়ুন : মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় পড়া শুরু

সজীব ওয়াজেদ জয় আরো বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে আধিপত্য বজায় রেখেছে। যদি তারা নিষিদ্ধ থাকে, আমাদের সমর্থকরা নির্বাচন করতে দেবে না। আমাদের বিক্ষোভ আরো তীব্র হবে এবং প্রয়োজনে আমরা সবকিছুই করব। আন্তর্জাতিক সম্প্রদায় কিছু না করলে সহিংসতা বাড়বে।

আওয়ামী লীগের বিরুদ্ধে রাষ্ট্রীয় নিরাপত্তা ও মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলায় তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত রেখেছে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সরকারের এক মুখপাত্র সজীব ওয়াজেদের সতর্কাবার্তা প্রত্যাখ্যান করে বলেন, নির্বাসিত নেতাদের যে কোনো সহিংসতামূলক উসকানি দায়িত্বজ্ঞানহীন ও নিন্দনীয়।

এর আগে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে জয় বলেছিলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, নির্বাচন অন্তর্ভুক্তিমূলক এবং অবাধ ও সুষ্ঠু হতে হবে। এখন যা ঘটছে তা আসলে আমার মা এবং আমাদের রাজনৈতিক নেতাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখার প্রচেষ্টা।

সাম্প্রতিক দিনে ঢাকায় সহিংসতা তীব্রতর হয়েছে। রোববার শহরজুড়ে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এর আগে ১২ নভেম্বর একদিনে ৩২টি বিস্ফোরণের ঘটনা রেকর্ড করা হয়। নিরাপত্তা জোরদার করতে রাজধানীতে ৪০০-এর বেশি বর্ডার গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। রাজধানীর স্কুলগুলো অনলাইনে ক্লাস নিচ্ছে।

দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান আল জাজিরাকে বলেন, হাসিনা এখনো বাংলাদেশের রাজনীতিতে বিদ্যুতের খুঁটির মতো স্পর্শকাতর। তিনি ভারত থেকে অনলাইনে বক্তব্য দিলেও সহিংস প্রতিক্রিয়া দেখা যায়। পুত্রের নির্বাচনে বাধার হুমকি মূলত সহিংসতার ইঙ্গিত বহন করছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি চেয়ারম্যানকে আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন জামায়াত আমির

বিএনপি চেয়ারম্যানকে আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন জামায়াত আমির

সময় এক ঘন্টা: আন্দোলনকারীদের ঘোষণা

সময় এক ঘন্টা: আন্দোলনকারীদের ঘোষণা

নির্বাচন ১২ তারিখেই হবে, হাদি হত্যার বিচার করতেই হবে

নির্বাচন ১২ তারিখেই হবে, হাদি হত্যার বিচার করতেই হবে

ঢাকার পর চট্টগ্রামেও ইনকিলাব মঞ্চের অবরোধ

ঢাকার পর চট্টগ্রামেও ইনকিলাব মঞ্চের অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App