নির্বাচন ১২ তারিখেই হবে, হাদি হত্যার বিচার করতেই হবে
নির্বাচন ১২ তারিখেই হবে, হাদি হত্যার বিচার করতেই হবে
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২১ পিএম
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, নির্বাচন ১২ তারিখে হতে হবে; আর ক্ষমতায় যেই আসুক তাকে হাদি হত্যার সুষ্ঠু বিচার করতেই হবে। অন্যথায় ক্ষমতাসীনদের জীবন জাহান্নাম বানিয়ে দেয়া হবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পুলিশি হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চের আকস্মিক সংবাদ সম্মেলন থেকে তিনি এই হুঁশিয়ারি দেন।
জাবের বলেন, ‘আমরা আমাদের এক ভাইকে (হাদি) হারিয়েছি। এরপর আমাদের আর কোনো ভাইকে হারালেও নির্বাচন ১২ তারিখে হইতে হবে। নির্বাচন পেছানো যাবে না। তবে নির্বাচনের পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারা যদি হাদি হত্যার এই ব্যাপারে সুষ্ঠু কোনো পদক্ষেপ না নেয়। আমরা শুধু বলি ব্যাপারটা এমন- আমরা তাদের জীবনকে জাহান্নাম বানাই দেব বলছি। তাদের জীবনকে জাহান্নাম বানাই দেব।’
সংবাদ সম্মেলনে ডাকসু’র মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, রাকসু’র জিএস সালাউদ্দীন আম্মার, জকসু সদস্য শান্তা আক্তারসহ ইনকিলাব মঞ্চসহ আন্দোলনরত সমমনা সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
