×

জাতীয়

ঢাকার পর চট্টগ্রামেও ইনকিলাব মঞ্চের অবরোধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮ পিএম

ঢাকার পর চট্টগ্রামেও ইনকিলাব মঞ্চের অবরোধ

ছবি: সংগৃহীত

রাজধানীতে ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের পরপরই চট্টগ্রামে সড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে সংগঠনটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও নগর শাখার ডাকে নেতাকর্মীরা নগরের ২ নম্বর গেট মোড়ে অবস্থান নেন। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে আরো দলে দলে লোকজন সেখানে যোগ দেন।

এদিকে, আন্দোলনরতরা ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘হাদি তোমায় দেখা যায়, ইনকিলাবের পতাকায়’, ‘কে বলেরে হাদি নাই, হাদি সারা বাংলায়’ ও ‘সারাবাংলা ব্লকেড’ নানান ধরনের স্লোগান দেন। এরপর সমাবেশ থেকে আন্দোলনরতরা হাদি হত্যার ঘটনায় জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর পাশাপাশি বিচার দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি চেয়ারম্যানকে আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন জামায়াত আমির

বিএনপি চেয়ারম্যানকে আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন জামায়াত আমির

সময় এক ঘন্টা: আন্দোলনকারীদের ঘোষণা

সময় এক ঘন্টা: আন্দোলনকারীদের ঘোষণা

নির্বাচন ১২ তারিখেই হবে, হাদি হত্যার বিচার করতেই হবে

নির্বাচন ১২ তারিখেই হবে, হাদি হত্যার বিচার করতেই হবে

ঢাকার পর চট্টগ্রামেও ইনকিলাব মঞ্চের অবরোধ

ঢাকার পর চট্টগ্রামেও ইনকিলাব মঞ্চের অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App