×

জাতীয়

সাত মাস পর ৪৪তম বিসিএসের নিয়োগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪২ পিএম

সাত মাস পর ৪৪তম বিসিএসের নিয়োগ

ছবি: সংগৃহীত

দীর্ঘ সাত মাস পর বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এর ৪৪তম পরীক্ষায় উত্তীর্ণ ১ হাজার ৪৯০ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ প্রদান করেছে সরকার।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চূড়ান্ত সুপারিশের পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যা আজ শুক্রবার জনসমক্ষে প্রকাশ পায়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ‘প্রশাসন ও পুলিশের মতো গুরুত্বপূর্ণ ক্যাডারসহ বিভিন্ন কারিগরি ও সাধারণ ক্যাডারে এই নিয়োগ কার্যকর করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারে সর্বোচ্চ ২৪৪ জন নিয়োগ পেয়েছেন। এছাড়াও পুলিশ ক্যাডারে ৪৮ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ২৯ জন এবং পররাষ্ট্র ক্যাডারে ৯ জন কর্মকর্তা নিয়োগের সুযোগ পেয়েছেন। এই নবনিযুক্ত কর্মকর্তারা এখন থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরে তাদের প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।’

জনপ্রশাসন মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, ‘নিয়োগপ্রাপ্ত সকল কর্মকর্তাদের সোমবার (৯ ফেব্রুয়ারির) মধ্যে তাদেরকে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগে যোগদান করতে হবে। যদি কোনো কর্মকর্তা এই নির্ধারিত সময়ের মধ্যে স্ব স্ব কর্মস্থলে উপস্থিত না হন, তবে তিনি উক্ত চাকরিতে যোগদানে অসম্মত বলে বিবেচিত হবেন এবং তার নিয়োগপত্রটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।’

নির্দেশে আরো বলা হয়েছে, ‘নিয়োগ পরবর্তী সময়ে কোনো প্রার্থীর বিরুদ্ধে দেওয়া তথ্য অসত্য বা ভুল প্রমাণিত হলে সরকার সেই নিয়োগ বাতিল বা সংশোধনের পূর্ণ অধিকার সংরক্ষণ করে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সময় এক ঘন্টা: আন্দোলনকারীদের ঘোষণা

সময় এক ঘন্টা: আন্দোলনকারীদের ঘোষণা

নির্বাচন ১২ তারিখেই হবে, হাদি হত্যার বিচার করতেই হবে

নির্বাচন ১২ তারিখেই হবে, হাদি হত্যার বিচার করতেই হবে

ঢাকার পর চট্টগ্রামেও ইনকিলাব মঞ্চের অবরোধ

ঢাকার পর চট্টগ্রামেও ইনকিলাব মঞ্চের অবরোধ

বাড্ডায় দ্বিতীয় দফা অভিযান, আরো অস্ত্র উদ্ধার

বাড্ডায় দ্বিতীয় দফা অভিযান, আরো অস্ত্র উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App