×

জাতীয়

আধঘন্টার জন্য জুলাই ঐক্যের শাহবাগ অবরোধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪ পিএম

আধঘন্টার জন্য জুলাই ঐক্যের শাহবাগ অবরোধ

ছবি: সংগৃহীত

পুলিশি হামলা ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগে প্রতিবাদে বিকেলে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করলেও, সন্ধ্যায় তা প্রত্যাহার করেছেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তারা শাহবাগে জড়ো হন। এতে কিছু সময়ের জন্য রাজধানীর এই গুরুত্বপূর্ণ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শুক্রবার ইনকিলাব মঞ্চের আন্দোলন দমনে পুলিশের কঠোর পদক্ষেপের প্রতিবাদ এবং বিভিন্ন দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই এ কর্মসূচি বলে জানিয়েছেন জুলাই ঐক্যের নেতারা।

তবে জনগণের ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে আধঘন্টার সমাবেশ শেষে অবরোধ প্রত্যাহার করে নেন তারা।

উল্লেখ্য, শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন। পুলিশের ব্যারিকেডের মুখে তারা সারা রাত সেখানে অবস্থান করেন।

পরদিন শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের পর যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেত্রী ফাতেমা তাসনিম জুমা, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারসহ অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়। 

এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহবাগ থেকে একদল আন্দোলনকারী হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

পরবর্তীতে কয়েক ঘণ্টা শাহবাগ এলাকায় অবস্থানের পর শুক্রবার রাতেই ইনকিলাব মঞ্চ তাদের কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতাদের আহ্বান এবং সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আন্দোলনের সমন্বয়কারীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নির্বাচন পারফেক্ট করাই এখন প্রধান চ্যালেঞ্জ

প্রধান উপদেষ্টা নির্বাচন পারফেক্ট করাই এখন প্রধান চ্যালেঞ্জ

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ জারি

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ জারি

ভারতের কাছে হেরে বিদায় নিলো বাংলাদেশ

সাফ অ-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ভারতের কাছে হেরে বিদায় নিলো বাংলাদেশ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App