×

জাতীয়

ইসি মাছউদ

এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম

এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে রংপুর সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

দেশে ভোটের সাংস্কৃতিক পরিবেশে পরিবর্তন এসেছে এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই মন্তব্য করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন কোনো পক্ষের চাপে নেই, তা আমরা নিশ্চিত করে বলতে পারি। দেশের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিও এখন যথেষ্ট ভালো আছে। নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে।’

রহমানেল মাছউদ বলেন, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। জাতিকে ভালো নির্বাচন দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনের কাজে নিয়োজিত ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ বাহিনী, বিজিবি, সেনাবাহিনী, আনসার সবই প্রতিজ্ঞাবদ্ধ। সে ধরনের মানসিকতা তাদের মাঝে রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতিও তুলনামূলক ভালো রয়েছে।

তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই। তবে নির্বাচনকে সহজ, গ্রহণযোগ্য করতে সহযোগিতা করতে হবে। আমাদের স্পষ্ট বার্তা, নির্বাচনের প্রতিকূলে যায় আমরা এসব মুভমেন্ট বিরোধী। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জনগণকে তাদের কার্যক্রম গ্রহণ করতে হবে।

ইসি মাছউদ বলেন, বড় দুই দলের নেতা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশনের কথা রেখেছে। নির্বাচন কমিশনের কথামতো দলের নেতারা তাদের পোস্টার অপসারণ, সফর বাতিল করেছে।

সভায় জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য, রংপুর জেলার ৬টি সংসদীয় আসনের দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডার এশিয়ান এক্সফোর কমিটি ঘোষণা

বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডার এশিয়ান এক্সফোর কমিটি ঘোষণা

সুব্রত বাইনের সহযোগী কে এই বিপু

সুব্রত বাইনের সহযোগী কে এই বিপু

নির্বাচন পারফেক্ট করাই এখন প্রধান চ্যালেঞ্জ

প্রধান উপদেষ্টা নির্বাচন পারফেক্ট করাই এখন প্রধান চ্যালেঞ্জ

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ জারি

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App