×

আন্তর্জাতিক

পর্ন সাইটে ঢুকেই দিশেহারা বহু তরুণ-তরুণী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৬ পিএম

পর্ন সাইটে ঢুকেই দিশেহারা বহু তরুণ-তরুণী

ছবি : সংগৃহীত

অন্যদিনের মতো পর্ন সাইটে চোখ রাখছিলেন এরিক (ছদ্ম নাম) নামে এক যুবক। তবে এবার পর্ন সাইটে ঢুকে তার চোখ কপালে উঠে যায়। মুহূর্তের মধ্যে দিশেহারা হয়ে পড়েন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের এক সন্ধ্যায় একটি পর্ন সাইটে ক্লিক করতেই বিস্মিত হন এরিক। সেখানে এক ভিডিও তিনি নিজেকে এবং তার গার্লফ্রেন্ডকে দেখতে পান। 

বিবিসি জানিয়েছে, ২০২৩ সালে দক্ষিণ চীনের শেনঝেনের একটি হোটেলে গার্লফ্রেন্ডসহ উঠেছিলেন এরিক। সেই হোটেলে তাদের শারীরিক সম্পর্ক হয়। তাদের পুরো ঘটনার ভিডিও স্পাই ক্যামেরায় রেকর্ড করে পর্ন সাইটে পোস্ট করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, এরিক তার গার্লফ্রেন্ডসহ রুমে ঢুকছেন, এরপর তাদের কাছে থাকা ব্যাগ নীচে রাখেন এবং অন্তরঙ্গ সময় কাটান। আর পুরো মুহূর্ত তাদের অজান্তে রেকর্ড করা হয়েছে। 

ওই ঘটনার কথা উল্লেখ করে বিবিসিকে এরিক বলেন, গোপন স্পাই ক্যামেরা দিয়ে তাদের রেকর্ড করা হয়েছে। প্রায় এক ঘণ্টাব্যাপী তাদের মুহূর্ত রেকর্ড করা হয়।

এরিক বলেন, যখন এই ঘটনা তিনি তার গার্লফ্রেন্ডকে জানান তখন সেটি যেন তার বিশ্বাস হচ্ছিল না। তবে নিজে যখন তার প্রেমিকা ওই পর্ন সাইটে ঢুকে ভিডিও দেখতে পান তখন তিনি দিশেহারা হয়ে পড়েন। 

এমন ঘটনার পর ওই যুগল কয়েক সপ্তাহ একে অপরের সঙ্গে কথা বলেননি। ল্যাডবাইবেলের তথ্য অনুযায়ী, ওই যুগল বাইরে গেলে এখন মাথায় ক্যাপ দিয়ে যান যেন কেউ তাদের চিনতে না পারে।  

বিবিসি তাদের খবরে বলেছে, এরিক শুধু একা নন। তার মতো বহু তরুণ-তরুণী চীনের হোটেলে গিয়ে এভাবেই প্রতারিত হয়েছেন। এরিকের মতো অনেকেই চীনের স্পাই ক্যাম পর্ন ব্যবসার গ্রাহক থেকে রাতারাতি শিকার বনে গেছেন এবং তারা আতঙ্কে রয়েছেন এখন। 

গত এক দশকেরও বেশি সময় ধরে চীনে সক্রিয় রয়েছে স্পাই ক্যাম পর্ন ব্যবসা। দেশটিতে পর্ন প্রযোজনা এবং বাণিজ্যিকভাবে বিতরণ নিষিদ্ধ।

তবে এরপরেও বিভিন্ন হোটেলের কামরায় গোপন ক্যামেরা বসিয়ে অতিথিদের গোপন মুহূর্ত রেকর্ড করা হয়। তারপর তা ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি, লাইভ স্ট্রিমিংয়েরও ব্যবস্থা রেখেছে কিছু অনলাইন পর্ন সাইট। হোটেলের ঘরে অতিথি-দম্পতি প্রবেশ করার পর থেকে চালু হয়ে যায় ক্যামেরা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নির্বাচনের পরপরই দেশ ছাড়তে পারেন আইজিপি

নির্বাচনের পরপরই দেশ ছাড়তে পারেন আইজিপি

গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির দেড় শতাধিক নেতা-কর্মী

গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির দেড় শতাধিক নেতা-কর্মী

যেভাবে মৃত্যু হয়েছে রমেশ চন্দ্র সেনের, জানালো কারা অধিদপ্তর

যেভাবে মৃত্যু হয়েছে রমেশ চন্দ্র সেনের, জানালো কারা অধিদপ্তর

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App