×

আইন-বিচার

মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের বিচার শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম

মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের বিচার শুরু

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। ছবি : সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিচার শুরু হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মিজানুল ইসলাম সূচনা বক্তব্য উপস্থাপন করেন।

আরো পড়ুন : শেখ হাসিনা-রেহানা-টিউলিপের দুর্নীতির মামলার রায়ের তারিখ নির্ধারণ

এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। এর আগে, ২ নভেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার প্রক্রিয়ার সূচনা করা হয়েছিল।

মামলার অপর আসামিরা হলেন, কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। অভিযোগ অনুযায়ী, জুলাই অভ্যুত্থানের সময় কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যা করা হয়। জুলাই অভ্যুত্থানের পর থেকে আসামিরা পলাতক।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App