×

জাতীয়

যৌথবাহিনীর অভিযান

রাজধানীতে বিপুল পরিমাণ বিদেশী অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম

রাজধানীতে বিপুল পরিমাণ বিদেশী অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় সেনাবাহিনীর এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিদেশী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আর এই ঘটনায় মো. মেহেদী হাসান বিপু নামে একজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে সেনাবাহিনীর ২১ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল এই অভিযান পরিচালনা করেন।

এদিন বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

ওই পোস্টে বলা হয় যে, নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে রাজধানীর বাড্ডা থানাধীন উত্তর বাড্ডা এলাকার পোস্ট অফিস পাড়ায় জনৈক মো. মেহেদী হাসান বিপুর বাসভবনে বেশ কিছু সংখ্যক অবৈধ অস্ত্র ও বিস্ফোরক মজুদ রয়েছে বলে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যৌথবাহিনী।


সেই তথ্যের ভিত্তিতে সেখানে সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে ৭টি বিদেশী পিস্তল, ৩টি রিভলবার, ২টি এয়ারগান, ১টি ০.২২ মিমি বোরের রাইফেল, ২টি রাইফেল ম্যাগাজিন, ৮টি পিস্তল ম্যাগাজিন, ৩৯৪ রাউন্ড পিস্তল এ্যামুনিশন, ৩০পিস কার্তুজ, ২সহস্রাধিক এয়ারগান প্যালেটস, ১টি দূরবীন, ৪টি পিস্তল গ্রীপ সাইট কভার, ৩টি চাইনিজ কুড়াল, ১টি বিদেশী ছুরি, ২টি ওয়াকিটকি সেট, ১টি ওয়াকিটকি ব্যাটারি এবং ১টি ল্যাপটপ উদ্ধার করা হয়। 

অভিযানে বাড়ির মালিক মেহেদীকে গ্রেফতার করে যৌথবাহিনী। 

সেনাবাহিনীর ফেসবুক পোস্টে আরো বলা হয়ে যে, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে যে বিশেষ যৌথ অভিযান পরিচালিত হচ্ছে, এটি তারই অংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বরিশালে সেনাবাহিনীর অভিযানে ছয় জুয়ারী আটক

বরিশালে সেনাবাহিনীর অভিযানে ছয় জুয়ারী আটক

নির্বাচনী পরিবেশ দেখতে ফটিকছড়িতে ইইউ  প্রতিনিধি দল

নির্বাচনী পরিবেশ দেখতে ফটিকছড়িতে ইইউ প্রতিনিধি দল

ইনকিলাব মঞ্চের সদস্যসচিবসহ আহত কয়েকজন

পুলিশের সঙ্গে সংঘর্ষ ইনকিলাব মঞ্চের সদস্যসচিবসহ আহত কয়েকজন

কোন সরকার টিকেছে কত দিন? অজানা ইতিহাস

কোন সরকার টিকেছে কত দিন? অজানা ইতিহাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App