×

রাজনীতি

আপনি কোন কেন্দ্রের ভোটার মোবাইলে জানবেন যেভাবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩১ পিএম

আপনি কোন কেন্দ্রের ভোটার মোবাইলে জানবেন যেভাবে

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভোটের আর মাত্র পাঁচ দিন বাকি। ১২ ফেব্রুয়ারির এ নির্বাচনে আপনি কোন কেন্দ্রের ভোটার তা মোবাইলে জেনে নিতে পারবেন এক মুহুর্তেই। ভোটারদের এই তথ্যগুলো সহজে পেতে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপ ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরের মাধ্যমে ভোটাররা ঘরে বসেই নিজেদের ভোটকেন্দ্রের নাম, বুথ নম্বর ও অবস্থান জানতে পারবেন।

বিগত নির্বাচন গুলোতে দেখা গেছে রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থক-সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি ভোটার স্লিপ দিয়েছেন। কিন্তু এবার তার দরকার হবে না। এক ক্লিকেই আপনি জেনে নিতে পারবেন আপনার ভোটকেন্দ্রের তথ্য। কোন কেন্দ্রের কত নম্বর বুথে গিয়ে ভোট দেবেন, সেটা জানিয়ে দিবে মোবাইল অ্যাপ।

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, ‘Smart Election Management BD’ নামের অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। অ্যাপটির মাধ্যমে ভোটকেন্দ্রের জিও লোকেশন, ছবি, কেন্দ্র পর্যন্ত দূরত্ব এবং ম্যাপসহ বিস্তারিত তথ্য দেখা যাবে। অ্যাপটি থেকে নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা, নির্বাচনসংক্রান্ত বিভিন্ন তথ্য এবং নির্বাচনের ফলাফলও জানা যাবে।

অ্যাপটি ইনস্টল করার পর ভোটারের জন্মতারিখ ও ভোটার আইডি কার্ডের নম্বর দিলে প্রয়োজনীয় সব তথ্য প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে ভোটার আইডি নম্বর, ভোট দেওয়ার জন্য নির্ধারিত ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা, ভোট দেওয়ার সিরিয়াল নম্বর বা ভোটিং সিরিয়াল নম্বরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ভোট নেওয়া হবে।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বরিশালে সেনাবাহিনীর অভিযানে ছয় জুয়ারী আটক

বরিশালে সেনাবাহিনীর অভিযানে ছয় জুয়ারী আটক

নির্বাচনী পরিবেশ দেখতে ফটিকছড়িতে ইইউ  প্রতিনিধি দল

নির্বাচনী পরিবেশ দেখতে ফটিকছড়িতে ইইউ প্রতিনিধি দল

ইনকিলাব মঞ্চের সদস্যসচিবসহ আহত কয়েকজন

পুলিশের সঙ্গে সংঘর্ষ ইনকিলাব মঞ্চের সদস্যসচিবসহ আহত কয়েকজন

কোন সরকার টিকেছে কত দিন? অজানা ইতিহাস

কোন সরকার টিকেছে কত দিন? অজানা ইতিহাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App